Abhishek Banerjee | বুলডোজার চলবে অভিষেকের ‘শান্তিনিকেতনে’? পৌঁছল পুরসভার নোটিস!

Tuesday, May 19 2026, 10:02 am
Abhishek Banerjee | বুলডোজার চলবে অভিষেকের ‘শান্তিনিকেতনে’? পৌঁছল পুরসভার নোটিস!
highlightKey Highlights

খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি, শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছল পুরসভার নোটিস।


রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। এরপরই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি, শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছল পুরসভার নোটিস। সেখানে জানানো হয়েছে, বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ৭দিনের মধ্যে ভাঙতে হবে। অন্যথা পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। নোটিসে জানতে চাওয়া হয়েছে, নিয়ম মেনেই শান্তিনিকেতন ও কালীঘাট রোডের বাড়ি তৈরি হয়েছে? যদি কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকে, তাহলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল? সেসব তথ্য জমা দিতে বলা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File