Pune Murder | পুণের হত্যাকাণ্ডের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য! প্রি-ওয়েডিং শুটে হবু স্বামীকে খুনের আগে পাসপোর্ট চুরি স্ত্রীর!

Key Highlightsপ্রি ওয়েডিং ফটোশুটে গিয়ে হবু স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী!
প্রি ওয়েডিং ফটোশুটে গিয়ে হবু স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী! এই ঘটনায় তোলপাড় গোটা মহারাষ্ট্র। সময়ের সঙ্গে সঙ্গে তদন্তকারীরা এমন সব তথ্যপ্রমাণ হাতে পাচ্ছেন, যা থেকে বোঝা যাচ্ছে এটা একেবারেই ঠান্ডা মাথার খুন। ফেব্রুয়ারি মাসে বাগদান সম্পন্ন হয়েছিল কেতন ও সিয়ার। প্রি ওয়েডিং ফটোশুটের জন্য ৬ জুন বালি যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর কেতন দেখেন তাঁর পাসপোর্টটি হারিয়ে গিয়েছে। ফলে সেই সফরটি হঠাৎ বাতিল করা হয়। তদন্তকারীরা অচিরেই বুঝতে পারেন, এই ঘটনাটি এক বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। পুণের গ্রামীণ পুলিশের মতে, নিহত কেতনের বাগদত্তা সিয়া গোয়েল হবু স্বামীর পাসপোর্ট চুরি করে নষ্ট করে ফেলেছিলেন। কেতনের ইচ্ছে ছিল, বালিতে নিয়ে যাবেন সিয়াকে। সেটা রুখতেই এমন ‘কাণ্ড’। তদন্তকারীদের দাবি, সিয়া চেতন বাবুলাল চৌধুরী নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পুলিশের মতে, ওই যুগল কেতনকে নিজেদের পথের কাঁটা হিসেবে গণ্য করে কয়েক সপ্তাহ আগে থেকেই হত্যার পরিকল্পনা শুরু করেছিল।


