Ritabrata Banerjee | 'কেন এতদিন ২১ জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হলো না?' ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে প্রশ্ন ঋতব্রতর!

Key Highlights২১ জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হলো না কেন এত দিন?কলকাতায় মেয়ো রোডের সভা থেকে মমতাকে উদ্দেশ্য করে তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হলো না কেন এত দিন? কেন সেই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল? কলকাতায় মেয়ো রোডের সভা থেকে মমতাকে উদ্দেশ্য করে তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে জানিয়েছেন, ‘রিপোর্টে পুলিশের গুলিতে নিহতদের ২৫ লক্ষ ও আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। অথচ মমতার তৎকালীন সরকার নিহতদের দু’লক্ষ ও আহতদের ১৫ হাজার টাকা দিয়েছে। ঋতব্রত তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সম্মান জানিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, ভাবের ঘরে চুরি কেন? আপনি কেন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন না? কেন ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো তদন্ত কমিশনের রিপোর্ট? কাদের আড়াল করার চেষ্টা হলো?’ ২১ জুলাইয়ের মঞ্চকে রিয়্যালিটি শোয়ের মঞ্চে পরিণত করা হয়েছিল বলেও মমতা-শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঋতব্রত।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী


