Medical Seats | রাজ্যে ও দেশে লাফিয়ে বাড়ছে খালি ডাক্তারি আসন, কারণ কী?

Tuesday, November 3 2026, 9:47 am
Medical Seats | রাজ্যে ও দেশে লাফিয়ে বাড়ছে খালি ডাক্তারি আসন, কারণ কী?
highlightKey Highlights

চিকিৎসকের আকাল ও শহরের সঙ্গে গ্রামের ফারাকের মাঝেও দেশজুড়ে হাজার হাজার ডাক্তারি আসন ফাঁকা পড়ে রয়েছে।


চিকিৎসকের আকাল ও শহরের সঙ্গে গ্রামের ফারাকের মাঝেও দেশজুড়ে হাজার হাজার ডাক্তারি আসন ফাঁকা পড়ে রয়েছে। তিন রাউন্ড কাউন্সেলিংয়ের পরেও সারা দেশে প্রায় দু’হাজার এমবিবিএস আসনে ভর্তি হয়নি, যার ৯৯ শতাংশই বেসরকারি কলেজের। বাংলায় এই সংখ্যাটা ১৮২টি। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির আকাশছোঁয়া ফি এবং চার-পাঁচ বছরের কোর্সে দেড় থেকে দু’কোটি টাকা খরচই এই সঙ্কটের মূল কারণ। মধ্যবিত্ত মেধাবী পড়ুয়াদের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে উঠেছে। বহু ক্ষেত্রে ক্লোজিং র‍্যাঙ্ক অনেক নেমে যাওয়ার পরেও আসন ভরছে না। পরিস্থিতি সামাল দিতে বাংলাসহ সাতটি রাজ্য চতুর্থ দফার বিশেষ ‘মপ-আপ’ বা স্পেশ্যাল স্ট্রে কাউন্সেলিংয়ের অনুমতি চেয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File