FSSAI | উচ্চ মাত্রায় চিনি, লবণ এবং চর্বিযুক্ত খাবারের প্যাকেটের উপরে সতর্কবার্তা লেবেল নেই কেন? কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের!

Key Highlightsউচ্চ মাত্রায় চিনি, লবণ এবং চর্বিযুক্ত খাবারের প্যাকেটের উপরে সতর্কবার্তা লেবেল নিয়ে কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের।
উচ্চ মাত্রায় চিনি, লবণ এবং চর্বিযুক্ত খাবারের প্যাকেটের উপরে সতর্কবার্তা লেবেল নিয়ে কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের। সম্প্রতি উচ্চ মাত্রায় চিনি, লবণ এবং চর্বিযুক্ত খাবারের প্যাকেটের উপরে সতর্কবার্তা বা ওয়ার্নিং লেবেল লাগাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই পথে না হেঁটে কেন্দ্রীয় সরকার এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) পাল্টা প্রস্তাব জমা দিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্র এবং FSSAI প্রস্তাব দিয়েছিল, প্যাকেটের গায়ে কোনও ‘সতর্কবার্তা’ বা ওয়ার্নিং লেবেল না লিখে, একজন মানুষ সারাদিনে সর্বোচ্চ কতটা চিনি (২৫ গ্রাম), স্যাচুরেটেড ফ্যাট (১০ গ্রাম) বা লবণ (৫ গ্রাম) খেতে পারেন— তা ছবির মাধ্যমে লিখে দেওয়া যেতে পারে। এই প্রস্তাব নিয়ে এ বার তীব্র অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত। কেন্দ্র এবং FSSAI-এর উদ্দেশে আদালত বলেছে, এই মামলায় আগে যা বলা হয়েছে, তা কোনও সাধারণ পর্যবেক্ষণ ছিল না। বরং, কঠোর নির্দেশ ছিল। তার পরেই সুপ্রিম কোর্ট বলে, ‘আপনারা কড়া পদক্ষেপ না করলে, আমরা করব।’
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- কেন্দ্রীয় সরকার
- খাদ্য


