Supreme Court | ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের বিপুল দাম কেন? কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট!
Wednesday, October 28 2026, 11:03 am

Key Highlights১৫ টাকার ড্রিপ লাইন রোগীর কাছে ২৫০ টাকায় বিক্রির ঘটনায় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অস্বাভাবিক দাম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
১৫ টাকার ড্রিপ লাইন রোগীর কাছে ২৫০ টাকায় বিক্রির ঘটনায় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অস্বাভাবিক দাম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন ওষুধের কেনা দাম ও বিক্রয়মূল্যের মধ্যে এত আকাশছোঁয়া ফারাক থাকবে? ক্যানসারের একটি ইঞ্জেকশনের দাম ১১ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা হওয়া নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতিদের স্পষ্ট বার্তা, বাণিজ্যিক স্বার্থের চেয়ে রোগীদের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে। কেন গোটা সিস্টেম প্রস্তুতকারকদের সাহায্য করে যাচ্ছে, সেই প্রশ্নও তোলে শীর্ষ আদালত। হাসপাতালের পরিকাঠামো খরচের যুক্তিতে দাম বৃদ্ধি মেনে নেওয়া যায় না জানিয়ে, দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে জবাব তলব করেছে আদালত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- ওষুধের মূল্যবৃদ্ধি
- কেন্দ্রীয় সরকার


