Asha Bhosle | কে কে পাবেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি?
Friday, April 17 2026, 4:18 pm

Key Highlightsআশা ভোঁসলের সমস্ত ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনা করতেন তাঁর ছেলে আনন্দ।
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণের সঙ্গে থেমেছে সুর, অবসান হয়েছে ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণালি যুগের। তবে শোকের আবহেও গায়িকার রেখে যাওয়া বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তির বিলিবন্দোবস্ত নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে, আশা ভোঁসলের প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি কে কে পাবেন? জানা গিয়েছে, আশা ভোঁসলের সমস্ত ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনা করতেন তাঁর ছেলে আনন্দ। মুম্বই ও পুনেতে গায়িকার বেশ কিছু বিলাসবহুল আবাসন রয়েছে। এছাড়াও তাঁর আয়ের একটি বড় উৎস ছিল বিদেশের মাটিতে ছড়িয়ে থাকা তাঁর বিখ্যাত রেস্তোরাঁ চেইন। এই সমস্ত কিছুরই উত্তরাধিকারী হতে চলেছেন ছেলে আনন্দ।
- Related topics -
- বিনোদন
- গায়িকা
- সেলিব্রিটি


