PAC Chairman | কে হবেন বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? ঘোষণা হতে পারে চলতি সপ্তাহেই!

Tuesday, August 4 2026, 4:20 am
PAC Chairman | কে হবেন বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? ঘোষণা হতে পারে চলতি সপ্তাহেই!
highlightKey Highlights

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বাড়ছে জল্পনা।


বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বাড়ছে জল্পনা। এবার জানা গেলো চলতি সপ্তাহেই PAC চেয়ারম্যান ঘোষণা হতে পারে। PAC চেয়ারম্যান ঘোষণা হলেই, রাজ্য বিধানসভায় আলোচনা হতে পারবে CAG নিয়ে। কারণ নিয়মানুযায়ী PAC চেয়ারম্যান তিনি এই রিপোর্টের প্রেক্ষিতে সরকারকে আলোচনা ডাকার নির্দেশ দেন। তার প্রেক্ষিতেই রাজ্য বিধানসভায় আলোচনা হয়। বরাবরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান প্রধান বিরোধী দল থেকেই নির্বাচিত হন। এবারও তাই হতে চলেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় একাধিকবার দেখা গিয়েছে, কংগ্রেস কিংবা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে পরে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের হাতেই PAC-র দায়িত্ব দেওয়া হয়েছিল। যা নিয়ে নানা বিতর্ক দানা বাঁধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File