Dengue | এল নিনিওর প্রভাবে ভারতে বাড়বে তাপমাত্রা ও ডেঙ্গি, সতর্ক করল 'WHO'!

Sunday, September 13 2026, 4:25 pm
Dengue | এল নিনিওর প্রভাবে ভারতে বাড়বে তাপমাত্রা ও ডেঙ্গি, সতর্ক করল 'WHO'!
highlightKey Highlights

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠছে ‘এল নিনিও’। এর ফলে ভারতে মারাত্মক তাপমাত্রা বৃদ্ধি ও ডেঙ্গিসহ নানা স্বাস্থ্য সংকটের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।


প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠছে ‘এল নিনিও’। এর ফলে ভারতে মারাত্মক তাপমাত্রা বৃদ্ধি ও ডেঙ্গিসহ নানা স্বাস্থ্য সংকটের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনে মশার প্রজনন বেড়ে গিয়ে দেশে মশাবাহিত রোগের প্রকোপ বহু গুণে বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এল নিনিওর প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ভূ-বিজ্ঞান মন্ত্রক। তাপমাত্রা বাড়ায় হিটস্ট্রোক, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। বয়স্ক, শিশু ও গর্ভবতীদের জন্য এই আবহাওয়া অতিরিক্ত ঝুঁকি তৈরি করবে। পরিস্থিতি জটিল হওয়ার আগেই এলাকা পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসংক্রান্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File