TMC | আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের সময়সীমা চূড়ান্ত করলেন স্পিকার!

Friday, June 26 2026, 12:02 pm
TMC | আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের সময়সীমা চূড়ান্ত করলেন স্পিকার!
highlightKey Highlights

লোকসভায় কারা আসল তৃণমূল, কাদের হাতে থাকবে দলের প্রতীক তা নির্ধারণ করার দিনক্ষণ চূড়ান্ত করলেন স্পিকার ওম বিড়লা।


বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরেই ভেঙেছে তৃণমূল শিবির। এবার কালীঘাটপন্থীরা নাকি অধুনা এনসিপিআই সাংসদরা, লোকসভায় কারা আসল তৃণমূল, কাদের হাতে থাকবে দলের প্রতীক তা নির্ধারণ করার দিনক্ষণ চূড়ান্ত করলেন স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগেই তৃণমূলের দুই শিবির এবং একই সঙ্গে শিব সেনার উদ্ধব শিবিরের সাংসদদের ভাঙন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন স্পিকার। স্পিকারের সচিবালয় সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের দুই পক্ষের বয়ান তিনি শুনেছেন। সূত্র বলছে, দুই ক্ষেত্রেই শুনানি সম্পন্ন। বাদল অধিবেশন শুরুর আগেই দুটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে এবং বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই লোকসভার নতুন আসন বিন্যাস জানিয়ে দেবেন ওম বিড়লা। ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File