Monsoon | কেরলে ঢুকলো বর্ষা! পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে কবে শুরু হচ্ছে ‘মনসুন’?

Key Highlightsভারত মহাসাগর থেকে সরাসরি ধাক্কা খাওয়া দক্ষিণ-পশ্চিমি হাওয়াই বর্ষা নিয়ে আসে দেশে। কেরল এই হাওয়ার প্রথম গন্তব্য।
অবশেষে কেরলে ঢুকে পড়েছে বর্ষা। আসলে,ভারতের কেরলকে ‘বর্ষার গেটওয়ে’ বলা হয়। ভারত মহাসাগর থেকে সরাসরি ধাক্কা খাওয়া দক্ষিণ-পশ্চিমি হাওয়াই বর্ষা নিয়ে আসে দেশে। কেরল এই হাওয়ার প্রথম গন্তব্য। এখান থেকে হাওয়াগুলো ধীরে ধীরে পুরো দেশে পৌঁছে যায় আর বর্ষা নিয়ে আসে। ফলে এখন প্রশ্ন কোন রাজ্যে কবে ঢুকবে বর্ষা? আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গনা থেকে বর্ষা ছত্তিশগড়, ওড়িশা আর পশ্চিমবঙ্গ পৌঁছাবে, জুনের মাঝামাঝি। জুনের তৃতীয়-চতুর্থ সপ্তাহের মধ্যে বর্ষা ঝাড়খণ্ড আর বিহার পর্যন্ত পৌঁছে যাবে। এখান থেকে পূর্ব উত্তরপ্রদেশে আসবে। এরপর উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে জুনের শেষ সপ্তাহে বর্ষা আসবে। জুনের শেষ বা জুলাইয়ের প্রথম সপ্তাহে দিল্লি এনসিআরে বর্ষা পৌঁছাবে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বর্ষার মেঘ পৌঁছে যাবে, আর পরের কয়েকদিনে হিমাচল আর কাশ্মীরকেও ঢেকে নেবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- বর্ষাকাল


