HS Result 2026 | নির্বাচনের আগেই কি প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল? কি ইঙ্গিত দিলো সংসদ?
Tuesday, April 14 2026, 3:24 pm

Key Highlightsনির্বাচনের আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নয়, এমনটাই খবর মিলেছে সংসদ সূত্রে।
নির্বাচনের আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নয়, এমনটাই খবর মিলেছে সংসদ সূত্রে। সেমিস্টার পদ্ধতিতে হওয়া পরীক্ষায় শিক্ষাবর্ষে ২ বার ফল বেরোয় উচ্চমাধ্যমিকের। এদিকে নিয়ম অনুযায়ী, আগে মাধ্যমিকের ফলাফল ঘোষিত হবে, তার পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। তবে নির্বাচনী প্রক্রিয়ায় বহু শিক্ষক এবং সরকারি আধিকারিক যুক্ত থাকায় ফলপ্রকাশের তারিখ কিছুটা পিছিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে সংসদ। সেক্ষেত্রে মে মাসের ৭ বা ৮ তারিখ নাগাদ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে, তার ২-৩ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।


