Ganesh Chaturthi 2026 | গণেশ চতুর্থীতে কখন গণেশ পুজো করলে শুভ ফল পাবেন? জানুন তিথি ও সময়সূচি!

Sunday, September 13 2026, 2:36 pm
Ganesh Chaturthi 2026 | গণেশ চতুর্থীতে কখন গণেশ পুজো করলে শুভ ফল পাবেন? জানুন তিথি ও সময়সূচি!
highlightKey Highlights

ভগবান গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। এই দিনে ভক্তরা গণপতি বাপ্পার মূর্তি নিজেদের বাড়িতে নিয়ে আসেন।


ভগবান গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। এই দিনে ভক্তরা গণপতি বাপ্পার মূর্তি নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তারপর তাঁরা শুভ সময়ে মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আগামীকাল ১৪ সেপ্টেম্বর, সোমবার পালিত হবে গণেশ চতুর্থী। বৈদিক পঞ্জিকার গণনা অনুসারে, সোমবার, ১৪ সেপ্টেম্বর ভগবান গণেশকে স্থাপন করা শাস্ত্রসম্মত হবে। চতুর্থী তিথি সোমবার সকাল ৭:০৭ মিনিটে শুরু হবে এবং মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৪৪ মিনিট পর্যন্ত চলবে। শ্রী গণেশকে স্থাপনের শুভ সময় হল সকাল ১১:০২ মিনিট থেকে দুপুর ১:৩১ মিনিট পর্যন্ত, যা মঙ্গলজনক এবং শাস্ত্রসম্মত। এছাড়া কলকাতায় পুজোর বিশেষ শুভ সময় সকাল ১০:১৮ থেকে দুপুর ১২:৪৬ মিনিট। পূজায় বাপ্পাকে দূর্বা ও মোদক নিবেদন করা অত্যন্ত মঙ্গলজনক, তবে মনে রাখবেন গণেশ পুজোয় তুলসী অর্পণ নিষিদ্ধ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File