Bhai Phota 2026 | কবে, কখন শুরু হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া? জেনে নিন ফোঁটা দেওয়ার শুভ সময়!

Tuesday, November 10 2026, 3:12 am
Bhai Phota 2026 | কবে, কখন শুরু হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া? জেনে নিন ফোঁটা দেওয়ার শুভ সময়!
highlightKey Highlights

পঞ্জিকা মতে, চলতি বছর বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয়া তিথি শুরু মঙ্গলবার দুপুর ২:০২ মিনিটে এবং শেষ হবে বুধবার দুপুর ৩:৫৪ মিনিটে।


কালীপুজোর রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় কড়া নাড়ছে ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ব্যস্ত দিদি ও বোনেরা। তবে এই উৎসব শুধু খাওয়া দাওয়া নয়, জড়িয়ে রয়েছে প্রাচীন কিছু রীতিনীতি। নিয়ম অনুযায়ী, ফোঁটার থালায় দূর্বা, গঙ্গাজল, চন্দন, প্রদীপ ও মিষ্টি থাকা আবশ্যিক। ফোঁটা দেওয়ার সময় দিদি বা বোনকে পূর্ব দিকে মুখ করে বসতে হয় এবং ভাইকে খালি মাটিতে না বসিয়ে জলচৌকি বা আসনে বসানো উচিত। এছাড়া ৫ বা ৭ রকমের মিষ্টি দেওয়া এবং ভাইয়ের হাত থেকে উপহার নেওয়ার মতো প্রথাগুলিও বেশ জনপ্রিয়। পঞ্জিকা মতে, চলতি বছর বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয়া তিথি শুরু মঙ্গলবার দুপুর ২:০২ মিনিটে এবং শেষ হবে বুধবার দুপুর ৩:৫৪ মিনিটে। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকার মতে, মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ডে তিথি শুরু হয়ে বুধবার দুপুর ২টো ৯ মিনিট ৪১ সেকেন্ডে শেষ হবে। তাই পঞ্জিকার এই সময় মেনেই ঘরে ঘরে পালিত হবে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File