Whatsapp | আচমকাই হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘আন্ডার রিভিউ! কী হলো হোয়্যাটসঅ্যাপের!

Tuesday, August 4 2026, 3:14 am
Whatsapp | আচমকাই হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘আন্ডার রিভিউ! কী হলো হোয়্যাটসঅ্যাপের!
highlightKey Highlights

কিন্তু আচমকাই নিজের হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না বহু ব্যবহাকারী!


দেশের অসংখ্য মানুষ রোজ ব্যবহার করে থাকেন হোয়্যাটসঅ্যাপ। কিন্তু আচমকাই নিজের হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না বহু ব্যবহাকারী!সোমবার রাতে দেশের একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ এবং গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহারে সমস্যার মুখে পড়েন। মেসেজিং প্ল্যাটফর্মটি তাঁদের অ্যাকাউন্টকে ২৪ ঘণ্টার জন্য ‘রিভিউ’-এ রেখেছে বলে জানানো হয়। ফলে অনেকেই সাময়িকভাবে অ্যাকাউন্টের বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারেননি। ভারতীয় সময় রাত প্রায় ৮টা থেকে সমস্যার খবর সামনে আসতে শুরু করে। ব্যবহারকারীরা অ্যাপটিতে একটি বার্তা দেখতে পান যেখানে বলা হয়, “অ্যাকাউন্টটি পর্যালোচনার অধীনে রয়েছে। আমাদের পরিষেবার শর্তাবলী মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আপনার অ্যাকাউন্টের কার্যকলাপ ও ডিভাইসের তথ্য যাচাই করা হচ্ছে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে আমরা আপনাকে এর ফলাফল জানিয়ে দেব।” এদিকে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File