Weather WB | দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি! আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কেমন থাকবে আবহাওয়া?
Thursday, April 23 2026, 5:09 am

Key Highlightsআবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার শুরু হয়েছে বঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে ভোট দিতে পৌঁছেছেন আম জনতা। এপ্রিলে বঙ্গে যেমন বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, তেমনি রক্তচক্ষু দেখাচ্ছেন সূর্যদেবও। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের স্বাভাবিকের তুলনায় যা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- রাজনীতি
- রাজনৈতিক
- বিধানসভা নির্বাচন


