India's 1st Bullet Train | কত গতি, কোন রুটে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন? বিশেষত্ব!

Tuesday, November 3 2026, 4:57 pm
India's 1st Bullet Train | কত গতি, কোন রুটে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন? বিশেষত্ব!
highlightKey Highlights

বাষ্পীয় ইঞ্জিন থেকে ইলেকট্রিক ট্রেন পেরিয়ে এবার ভারতে চালুর পথে হাইস্পিড বুলেট ট্রেন।


বাষ্পীয় ইঞ্জিন থেকে ইলেকট্রিক ট্রেন পেরিয়ে এবার ভারতে চালুর পথে হাইস্পিড বুলেট ট্রেন। বেঙ্গালুরুর ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’ (বিইএমএল) সংস্থায় তৈরি হচ্ছে এই অত্যাধুনিক ট্রেন। আট কামরার এই ট্রেনের দৈর্ঘ্য ২০২ মিটার এবং ধারণক্ষমতা ৫৫৭ জন যাত্রী। এতে সাতটি স্ট্যান্ডার্ড ও একটি এক্সিকিউটিভ কামরা থাকছে। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮০ কিমি হলেও এটি গড়ে ২৪৯ কিমি বেগে ছুটবে। প্রাথমিকভাবে ৫০৮ কিমি দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ রুটে এই ট্রেন চালানো হবে। পরবর্তীতে দিল্লি-গুয়াহাটি রুটেও বুলেট ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে, যা শিলিগুড়ি ছুঁয়ে যাবে। এই ট্রেন চালু হলে দীর্ঘ দূরত্বের যাত্রাপথ আরও দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File