Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখালে কি করতে হবে পুনরায় ক্লেইম বা অবজেকশন?
Tuesday, August 25 2026, 3:19 pm

Key Highlightsঅন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস (Annapurna Yojana Status) চেক করতে গিয়ে ‘আন্ডার প্রসেস’ দেখে বিভ্রান্ত আবেদনকারীরা।
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস (Annapurna Yojana Status) চেক করতে গিয়ে ‘আন্ডার প্রসেস’ দেখে বিভ্রান্ত আবেদনকারীরা। ২০ আগস্ট সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল পুনরায় খোলার পর অনেকে ভাবছেন পুনরায় ক্লেইম বা অবজেকশন জানাতে হবে কি না। তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যাদের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে, তাঁদের নতুন করে কিছু করতে হবে না। শুধুমাত্র ‘ফার্দার ভেরিফিকেশন’ বা ‘রিজেক্টেড’ দেখলেই পোর্টালে ক্লেইম জানাতে হবে। রাজ্য সরকার জানিয়েছে, আবেদন অনুমোদন পেলেই অগস্ট মাসজুড়ে ধাপে ধাপে যোগ্যদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য প্রত্যেক আবেদনকারীই এই প্রকল্পের সুবিধা পাবেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- প্রকল্প
- অন্নপূর্ণা ভান্ডার


