Free Bus Service | সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে কী কী সঙ্গে রাখতে হবে মহিলাদের?

Friday, May 22 2026, 10:56 am
Free Bus Service | সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে কী কী সঙ্গে রাখতে হবে মহিলাদের?
highlightKey Highlights

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বেশ কিছু শর্তবিধি আরোপ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।


আগামী ১লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। তবে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বেশ কিছু শর্তবিধি আরোপ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যেমন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই সেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। যে ১১ টি পরিচয় পত্র প্রত্যেকটি মানুষের থাকে,তার মধ্যে একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে। কন্ডাক্টর বাধ্যতামূলকভাবে সেই পরিচয় পত্র দেখবেন। তারপর কন্ডাক্টর নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করবে ওই মহিলা যাত্রীর জন্য। পরবর্তীকালে পরিবহন দফতর থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা মহিলাদের জন্য একটি ‘পিঙ্ক কার্ড’ বা ‘স্মার্ট কার্ড’ ইস্যু করবে। এসডিও বা বিডিও-র কাছে আবেদন করে স্মার্ট কার্ড সংগ্রহ করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File