Prasenjit Chatterjee | পদ্মশিবিরে যোগ দিচ্ছেন প্রসেনজিত? মুখ্যমন্ত্রীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে কি জানালেন অভিনেতা?

Thursday, July 9 2026, 4:11 pm
Prasenjit Chatterjee | পদ্মশিবিরে যোগ দিচ্ছেন প্রসেনজিত? মুখ্যমন্ত্রীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে কি জানালেন অভিনেতা?
highlightKey Highlights

প্রায় ঘণ্টা দুয়েক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


প্রায় ঘণ্টা দুয়েক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলায় পালাবদলের পর গত সোমবার প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়। এই হাই-প্রোফাইল সাক্ষাতের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশিবিরে যোগ দেওয়ার জল্পনা ছিল তুঙ্গে। এর পরেই বৃহস্পতিবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার খবর সেই জল্পনা আরও বাড়লো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, এ নেহাতই সৌজন্য সাক্ষাৎ। কোনও রকম রাজনৈতিক আলোচনা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File