Sonam Wangchuk | শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী লিখলেন সোনম ওয়াংচুক?
Saturday, July 25 2026, 10:59 am

Key Highlightsনিট কাণ্ডের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম মুখ ছিলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
নিট কাণ্ডের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম মুখ ছিলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। মূলত তিনি অনশনে বসার পরেই আন্দোলন অপ্রত্যাশিত গতি পেয়েছিল। যদিও সরকারের বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের জেরে ২৬ দিনের মাথায়, বৃহস্পতিবার গভীর রাতে অনশন তুলে নিয়েছিলেন তিনি। এবার শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। এরপরেই এক্স হ্যান্ডলে সোনম লেখেন, ‘এটা গণতন্ত্রের জয়। এটা শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। অভিনন্দন সিজেপি, জেন জ়ি এবং ভয় ঝেড়ে ফেরে দেশের প্রতিটি কোণা থেকে উঠে এসে আন্দোলনে যোগ দেওয়া নাগরিককে ধন্যবাদ। দায়বদ্ধতা থেকে এ বার যাত্রা সংস্কারের দিকে।’
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষামন্ত্রী
- সোনম ওয়াংচুক


