Chandrima Bhattacharya | মমতার সভায় কর্মী-সমর্থকদের ভিড় নিয়ে ২১-এর মঞ্চ থেকে কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?

Tuesday, July 21 2026, 7:21 am
Chandrima Bhattacharya | মমতার সভায় কর্মী-সমর্থকদের ভিড় নিয়ে ২১-এর মঞ্চ থেকে কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?
highlightKey Highlights

এবারের এই ২১ জুলাই কতটা আলাদা? এই প্রশ্ন শুনেই চন্দ্রিমা বলেন, “এই এক কথা রোজ রোজ বলতে ভালো লাগে না।


আজ, মঙ্গলবার অভিনব ২১ জুলাই পালন হচ্ছে শহরে। রাজ্যে তৃণমূল ক্ষমতা হারানোর পর মোট তিন জায়গায় পালিত হচ্ছে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে জনসভা করার অনুমতি পেয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, মেয়ো রোডে, গান্ধীমূর্তির কাছে সভা করছে ঋতব্রত-শিবির। একে একে সেখানে উপস্থিত হয়েছেন ঋত-শিবিরের বিধায়করা। সেখানে সাংবাদিকের প্রশ্ন শুনেই, কার্যত বিরক্তি প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের এই ২১ জুলাই কতটা আলাদা? এই প্রশ্ন শুনেই চন্দ্রিমা বলেন, “এই এক কথা রোজ রোজ বলতে ভালো লাগে না। সরকার আমাদের সভা করার অনুমতি দিয়েছে। সেই জায়গায় শহিদ স্মরণ করতে এসেছি।” সকাল ১০টা থেকেই তারামণ্ডলের সামনে মমতার সভায় কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ে। সেই তথ্য শুনে চন্দ্রিমা বলেন, “ভালো তো… যে যেভাবে শহিদ তর্পণ করছে… দেখুন।” লোকসংখ্যা নিয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি সদ্য মমতার শিবির ছেড়ে যাওয়া চন্দ্রিমা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File