Mamata Banerjee | 'চোরগুলোকে ফেরত নেবো না', 'বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান'! রণংদেহী মেজাজে মমতা!

Tuesday, July 21 2026, 8:52 am
Mamata Banerjee | 'চোরগুলোকে ফেরত নেবো না', 'বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান'! রণংদেহী মেজাজে মমতা!
highlightKey Highlights

বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি মঞ্চ থেকেই এবার একেবারে রণংদেহী মেজাজে বিজেপির তুলোধনা করতে দেখা গেল মমতাকে।


ছন্নছাড়া একুশে জুলাই। কলকাতায় হচ্ছে দু’ দু’টো সভা। বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি মঞ্চ থেকেই এবার একেবারে রণংদেহী মেজাজে বিজেপির তুলোধনা করতে দেখা গেল মমতাকে। প্রথমে মঞ্চে উঠে বিজেপি থেকে শুরু করে বিদ্রোহীদের লাগাতার তুলোধনা করতে দেখা যায় অভিষেককে। কোনওভাবেই যাতে বিদ্রোহীদের আর দলে ফেরত না নেওয়া হয় সেই দাবি করেন খোদ নেত্রীর কাছে। কিছুক্ষণ পরেই সেই অনুরোধ রাখার কথা জানালেন মমতা। তাঁর সাফ কথা, “নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান।” এরপরেই আবার স্বভাবসিদ্ধ ঢঙে বলে ওঠেন, “আমরা বেঁচে গিয়েছি। চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে। না, নেব না। একদম নেব না। আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই তখনই থামবে যখন দেখব আপদ গুলো বিদায় নিয়েছে। ”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File