Princep Ghat | প্রিন্সেপ ঘাটে রেলের ঐতিহ্য প্রদর্শনী! খুলছে আজ থেকে! থাকছে কী কী আকর্ষণ?

Monday, November 23 2026, 6:30 am
Princep Ghat | প্রিন্সেপ ঘাটে রেলের ঐতিহ্য প্রদর্শনী! খুলছে আজ থেকে! থাকছে কী কী আকর্ষণ?
highlightKey Highlights

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রিন্সেপ ঘাট স্টেশনে শুরু হয়েছে পূর্ব রেলের বিশেষ প্রদর্শনী ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’।


বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রিন্সেপ ঘাট স্টেশনে শুরু হয়েছে পূর্ব রেলের বিশেষ প্রদর্শনী ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’। রবিবার এর উদ্বোধন করেন জিএম গীতিকা পাণ্ডে। সোমবার থেকে সাধারণ মানুষের জন্য তা খুলে দেওয়া হচ্ছে।বাষ্পীয় ইঞ্জিন থেকে আধুনিক ট্রেন-ভারতীয় রেলের বিবর্তন, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের ইতিহাস, পুরনো আর্কাইভ ছবি এবং হাওড়া স্টেশনের ঐতিহাসিক বড় ঘড়ি প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। ‘বিকাশ ভি, বিরাসত ভি’ নীতিতে ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মকে ইতিহাস জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পূর্ব রেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File