Police raid at Kajol Sheikh’s house | নিরাপত্তা প্রত্যাহার হতেই কাজলের গ্রামে বিশাল পুলিশ বাহিনী, উদ্ধার পিস্তল-কার্তুজ

Thursday, October 29 2026, 2:15 pm
Police raid at Kajol Sheikh’s house | নিরাপত্তা প্রত্যাহার হতেই কাজলের গ্রামে বিশাল পুলিশ বাহিনী, উদ্ধার পিস্তল-কার্তুজ
highlightKey Highlights

কাজলের দুই ভাইপো শেখ হুমায়ুন হোসেন ওরফে ফিলিপ এবং শেখ জাহাঙ্গির ওরফে লয়েডের বিরুদ্ধে একুশের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ ছিল।


সকালেই প্রত্যাহার করা হয়েছিল দেহরক্ষী ৷ বৃহস্পতিবার সন্ধ্যা গড়াতেই কাজল শেখের নানুরের বাড়ি ঘিরে ফেলল পুলিশ। কাজলের দুই ভাইপো শেখ হুমায়ুন হোসেন ওরফে ফিলিপ এবং শেখ জাহাঙ্গির ওরফে লয়েডের বিরুদ্ধে একুশের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ ছিল। এই মামলাতেই প্রথমে বোলপুরের আরতি সংলগ্ন এলাকায় ফিলিপের বাড়িতে এবং পরে পাপুড়ি গ্রামে কাজলের বাড়িতে চলে তল্লাশি অভিযান। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে ৭ এমএম আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। সঙ্গে ছিল একটি ম্যাগাজিন। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে মিষ্টিমুখ করার পরেই চাপ বাড়ছে হাঁসন বিধানসভার বিধায়কের৷ এই প্রসঙ্গে বিধায়ক কাজল শেখ বলেন, "বুঝতেই তো পারছেন কেন এসব হচ্ছে ৷ মিষ্টি খাওয়ার জন্য এমন করা হচ্ছে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File