WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Weather Update | দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জারি ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা! আগামীকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাড়বে তাপমাত্রা!
Thursday, June 5 2025, 11:41 am

Key Highlightsআজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার ঝড় বৃষ্টি। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বর্ষাকাল
- বৃষ্টিপাত


