Weather Update | মৌসুমি বায়ুর দাপট, রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Saturday, July 18 2026, 2:58 am
Weather Update | মৌসুমি বায়ুর দাপট, রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

শহর কলকাতায় দিনে বা রাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ, ১৮ই জুলাই, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। ১৮ ও ১৯ জুলাই: কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (৭৯% থেকে ৮৯% আর্দ্রতা) বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। শহর কলকাতায় দিনে বা রাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File