Weather Update | কবে আসবে বর্ষা? দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে আরও ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা!
Tuesday, June 2 2026, 11:08 am

Key Highlightsসাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। তবে এবছর আন্দামানে নির্ধারিত সময়ের প্রায় ৫ দিন আগেই বর্ষা পৌঁছে গিয়েছিল।
প্রচন্ড গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে সকলেরই প্রশ্ন কবে প্রবেশ করবে বর্ষা? সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। তবে এবছর আন্দামানে নির্ধারিত সময়ের প্রায় ৫ দিন আগেই বর্ষা পৌঁছে গিয়েছিল। যদিও অনুকূল পরিস্থিতির অভাবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ কিছুটা দেরি হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই কেরল ও তামিলনাড়ুর বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টির সম্ভাবনা। উইকএন্ডের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ থেকেই দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে।


