Weather Update | কমবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা! কেমন থাকবে আজকের আবহাওয়া?
Thursday, June 18 2026, 3:06 am

Key Highlightsঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরের প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা।
স্বস্তির খবর দিলো আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরের প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা। এদিন, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সক্রিয় বর্ষার কারণে ২০ জুন থেকে দক্ষিণবঙ্গজুড়ে শান্তির ধারা নামবে। ২০ থেকে ২২ জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কমবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বর্ষাকাল
- বৃষ্টিপাত


