Weather Update | অস্বস্তিকর গরমে বিকেলে কালবৈশাখীর ঝটিকা সফর, ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা!
Friday, April 17 2026, 5:16 am

Key Highlightsশুক্রবার ফের রোদের ঝাঁঝ, ক্লান্ত দুপুর, গুমোট গরমে অস্বস্তি বাড়তে চলেছে বঙ্গবাসীর। তবে এদিন বিকেলের দিকে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বাংলা নববর্ষের পরের দিন মেঘলা আকাশ, কিছু জেলায় ঝড়-বৃষ্টির ফলে প্রবল গরম থেকে কিছুটা নিস্তার মিললেও, শুক্রবার ফের রোদের ঝাঁঝ, ক্লান্ত দুপুর, গুমোট গরমে অস্বস্তি বাড়তে চলেছে বঙ্গবাসীর। তবে এদিন বিকেলের দিকে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- কালবৈশাখী
- বৃষ্টিপাত


