Weather Update | অস্বস্তিকর গরম থেকে শীঘ্রই মুক্তি, ধেয়ে আসছে কালবৈশাখী! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা!

Monday, May 25 2026, 2:01 pm
Weather Update | অস্বস্তিকর গরম থেকে শীঘ্রই মুক্তি, ধেয়ে আসছে কালবৈশাখী! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা!
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।


প্রচন্ড গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও। যার জেরে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে তার আগে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File