Weather Update | বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা! বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগের শঙ্কা!
Monday, August 10 2026, 2:20 am

Key Highlightsবঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী কিছুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী কিছুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


