Weather Update | উত্তরবঙ্গ ভাসছে প্রবল বৃষ্টিতে! দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু ভারী বর্ষণ?
Monday, June 15 2026, 1:12 pm

Key Highlightsআবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী চারদিন ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তুমুল বর্ষণ চলছে সেখানে। কিন্তু কবে আসবে দক্ষিণবঙ্গের পালা? আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী চারদিন ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এদিকে, দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির আশা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম কমবে না দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও, গরম এবং অস্বস্তি থাকবে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে রয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- বর্ষাকাল


