Weather Update | ফের বাড়ল বৃষ্টির তেজ, উত্তর ও দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা!

Friday, September 11 2026, 12:54 pm
Weather Update | ফের বাড়ল বৃষ্টির তেজ, উত্তর ও দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা!
highlightKey Highlights

বঙ্গোপসাগরের নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্য জুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।


শরৎকালের শুরুতেও বঙ্গে বৃষ্টির বিরাম নেই। বঙ্গোপসাগরের নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্য জুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবার সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File