WB Salary Advance Scheme | সরকারি কর্মীদের জন্যে 'স্যালারি অ্যাডভান্স স্কিম' চালু করল অর্থ দপ্তর, কী সুবিধা?
Wednesday, November 4 2026, 4:48 pm

Key Highlightsমঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর। রাজ্য সরকারের প্রত্যেক স্থায়ী কর্মী (গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বা সমতুল) এই সুবিধা পাবেন।
পশ্চিমবঙ্গ সরকারের সব নিয়মিত কর্মচারীর জন্যে স্যালারি অ্যাডভান্স স্কিম (West Bengal Salary Advance Scheme) চালু করল অর্থ দপ্তর। রাজ্য সরকারের প্রত্যেক স্থায়ী কর্মীর (গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বা সমতুল) জরুরি আর্থিক প্রয়োজনে এই প্রকল্প সাহায্য করবে। যাদের বেতন Treasury / Pay and Accounts Office এর মাধ্যমে HRMS/WBIFMS-এর মাধ্যমে হয় তাঁরা এই প্রকল্পের আওতায় আসবে। মেডিক্যাল ইমার্জেন্সি, পরিবারের কোনও প্রয়োজন, পড়াশোনা সংক্রান্ত খরচ বা অন্যান্য ক্ষেত্রে হঠাৎই কোনও কর্মীর টাকার প্রয়োজন হলে Zero-Cost and Zero-Liability ভিত্তিতে মিলবে আর্থিক সাহায্য। যে মাসে নেবেন, সেই মাসে আপনার নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা পাওয়া যাবে। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। ৩রা নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে এই স্কিম।
- Related topics -
- রাজ্য
- সরকারি কর্মচারী
- কেন্দ্রীয় সরকারী কর্মচারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ভারত সরকার
- কেন্দ্রীয় সরকার
- বেতন বৃদ্ধি


