State Budget | আজ তৃতীয় তৃণমূল সরকারের জমানায় শেষ রাজ্য বাজেট পেশ! তোড়জোড় বিধানসভায়

Thursday, February 5 2026, 3:16 am
State Budget | আজ তৃতীয় তৃণমূল সরকারের জমানায় শেষ রাজ্য বাজেট পেশ! তোড়জোড় বিধানসভায়
highlightKey Highlights

২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার পাশাপাশি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৫–২০২৬ অর্থবর্ষের সাপ্লিমেন্টারি বাজেটও পেশ করবেন।


২রা ফেব্রুয়ারি লোকসভায় পেশ হয়েছে রাষ্ট্র বাজেট। আজ বৃহস্পতিবার, দুপুর আড়াইটের সময়ে বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট সহ ২০২৫–২০২৬ অর্থবর্ষের সাপ্লিমেন্টারি বাজেটও পেশ করবেন তিনি। এই বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনও জনমুখী প্রকল্পেরও ঘোষণা হতে পারে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়েও ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File