WB SSR | অবশেষে নতুন দিন ঘোষণা! কবে প্রকাশিত হবে বাংলার চূড়ান্ত তালিকা? ডিসেম্বরে শুরু SSR

Friday, November 27 2026, 11:15 am
WB SSR | অবশেষে নতুন দিন ঘোষণা! কবে প্রকাশিত হবে বাংলার চূড়ান্ত তালিকা? ডিসেম্বরে শুরু SSR
highlightKey Highlights

দু’বার সূচি পরিবর্তনের পর অবশেষে ২০২৭ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন জানাল নির্বাচন কমিশন (Election Commission of India)।


পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে ফের বদলাল নির্বাচনী নির্ঘণ্ট। দুবার দিন বদলানোর পর অবশেষে ২০২৭ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন জানাল নির্বাচন কমিশন (Election Commission of India)। শুক্রবার বিজ্ঞপ্তি রাজ্যের সিইও দপ্তর জানালো, আগামী ১৫ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। নতুন সূচি অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি। জরুরি খবর, খসড়া ভোটার তালিকায় নাম, ঠিকানা কিংবা অন্য কোনও তথ্য নিয়ে আপত্তি থাকলে ১৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাস ও আসন বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File