West Bengal SIR | ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পেলেই দিতে পারবেন ভোট, ট্রাইব্যুনাল নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের!
Thursday, April 16 2026, 2:59 pm

Key Highlightsশীর্ষ আদালত জানিয়ে দিল, ট্রাইব্যুনালে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পাওয়া ভোটাররা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন।
ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া নিয়ে কমিশনকে নয়া নির্দেশ শীর্ষ আদালতের। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২১ এপ্রিল ও ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। ২১ এবং ২৭ তারিখ পর্যন্ত ছাড়পত্র পাওয়া ভোটাররা ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের যে ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেখানে ভোট দিতে পারবেন। এই সময়ের মধ্যে যাঁরা ছাড়পত্র পাবেন না, তাঁরা ভোট দিতে পারবেন না এ বার।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- ভোট প্রচার
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন


