WB SIR | সাদা চক দিয়ে ঘেরা হচ্ছে পোলিং বুথ! 'লক্ষ্মণ রেখা'র ১০০ মিটারের মধ্যে ঢুকতে পারবেন শুধু ভোটারই
Saturday, April 18 2026, 5:23 am

Key Highlightsসাদা চক দিয়ে বুথের ১০০ মিটার ঘিরে দেওয়ার পরিকল্পনা কমিশনের। এই অংশে ভোটার ছাড়া আর কারও প্রবেশ নিষিদ্ধ।
বঙ্গে ভোটের ডঙ্কা বেজেছে। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার থেকে পোলিং বুথের চারপাশে ১০০ মিটার বরাবর সাদা চক দিয়ে দাগ কেটে দেওয়া হচ্ছে। কমিশন সূত্রে খবর, ওই অংশে ঢুকতে পারবেন শুধু ভোটাররাই। ভোটারের নথি যাচাইয়ে এই অংশের বাইরেই থাকবেন বুথ লেভেল অফিসাররা। উল্লেখ্য, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সমস্ত সিসিটিভি ক্যামেরার সমস্ত ফুটেজের নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। কোথাও কোনও গন্ডগোল বা অভিযোগ যাচাই করতেই এই ব্যবস্থা, দাবি কমিশনের।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- সিএসআইআর
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- রাজ্য কমিশন


