WB School Syllabus | ক্লাস ওয়ান থেকেই আমুল বদলে যাবে সিলেবাস! ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণের
Thursday, July 30 2026, 4:21 pm

Key Highlightsসিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশ অনুযায়ী, বদল করা হবে সিলেবাস।
রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানালেন, ২০২৮ থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে। দীপক বর্মণ বলেন, “আজকের উপযোগী করে গড়ে তোলার জন্য যে সিলেবাস প্রয়োজন, সেটা করা হবে। মাঝে মাঝেই এভাবে রিভিউ কমিটি তৈরি করা হয়ে থাকে, সেরকমই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা, ২০২৭-এ যে বই বেরবে, সেগুলি রিভিউ করা হবে। ২০২৮-এ শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস তৈরি হবে। কমিটি যা সুপারিশ করবে, সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে।” উল্লেখ্য, ইতিমধ্যেই স্কুল ইউনিফর্মের থেকে বাদ দেওয়া হচ্ছে বিশ্ব বাংলা লোগো।
- Related topics -
- রাজ্য
- শিক্ষার্থী
- শিক্ষামন্ত্রী
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষা
- শিক্ষা প্রতিষ্ঠান
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- মধ্যশিক্ষা পর্ষদ
- শিক্ষামূলক
- শিক্ষাগত যোগ্যতা
- প্রাথমিক শিক্ষা পর্ষদ
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- সাংবাদিক বৈঠক


