School Holiday | অক্টোবরে দীর্ঘ পুজোর ছুটি, ১৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে বাংলার স্কুল!

Thursday, October 1 2026, 12:42 pm
School Holiday | অক্টোবরে দীর্ঘ পুজোর ছুটি, ১৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে বাংলার স্কুল!
highlightKey Highlights

অক্টোবর মাসে রাজ্যজুড়ে টানা ছুটির আনন্দে ভাসতে চলেছে সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান।


দুর্গোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ছুটির মরসুম। অক্টোবর মাসে রাজ্যজুড়ে টানা ছুটির আনন্দে ভাসতে চলেছে সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী, চলতি মাসের ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে স্কুল বন্ধ থাকবে। এরপর শুরু হবে মূল পুজোর দীর্ঘ ছুটি। পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজো উপলক্ষে টানা ছুটি শুরু হচ্ছে। ২৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর পর কালীপুজো ও ১২ নভেম্বর ভাইফোঁটা পর্যন্ত এই ছুটির পর্ব বজায় থাকবে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দুর্গাপুজো ও দশেরা উপলক্ষে বিহার, ঝাড়খণ্ড ও দিল্লির মতো প্রতিবেশী রাজ্যগুলির স্কুলগুলিতেও অক্টোবর জুড়ে একাধিক ছুটির দিন ঘোষণা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File