Rain Alert | একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, জারি হড়পা বানের সতর্কবার্তা!
Thursday, June 25 2026, 11:26 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের অনুমান, একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। বেলা বাড়তেই এক লহমায় বদলে গেল গোটা শহরের ছবিটা। অন্ধকারে ঢেকে যায় কলকাতা, হাওড়া, হুগলি। শুরু হয় তুমুল বৃষ্টি। তবে শুধু বৃষ্টিই নয়, মুহুর্মুহু বজ্রপাতে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় শহরে। কয়েক ঘণ্টার মধ্যে জল জমে গিয়েছে শহরের একাধিক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কেবল কলকাতা, হাওড়া, হুগলিই নয়, বাঁকুড়া, নদিয়া মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হচ্ছে ব্যাপক। এদিকে উত্তরবঙ্গে নতুন করে বিপদের আশঙ্কা রয়েছে। উত্তরের পাঁচ জেলায় এবার লাল সতর্কতা জারি করা হল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সিকিম, বাংলার পাহাড়ে আরও ধস নামতে পারে। পাহাড়ি নদীতে হড়পা বানের সতর্কবার্তা জারি করা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- উত্তরবঙ্গ


