Rain Alert | ধেয়ে আসছে বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি এই জেলায়!

Friday, June 26 2026, 12:23 pm
Rain Alert | ধেয়ে আসছে বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি এই জেলায়!
highlightKey Highlights

বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।


বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বিকালের বুলেটিন অনুযায়ী, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিকেলের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনায়। তবে উত্তরবঙ্গে এখনও বড়সড় দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরের ৫ জেলায় জারি লাল সতর্কতা জারি করা হয়েছে। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। সিকিম, বাংলার পাহাড়ে আরও ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ি নদীতে হড়পা বানের সতর্কবার্তা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File