WBCS 2024 | WBCS 2024 পরীক্ষার দিনক্ষণ ঘোষণা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের!
Thursday, May 14 2026, 5:03 am

Key Highlightsওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS 2024) প্রিলিমিনারি পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)।
রাজ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ জুন, রবিবার পরীক্ষা হবে। পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত। সকাল ১১টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যাবে। কলকাতার সহ রাজ্যের আরও ২৫টি জেলার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। আগামী ৪ জুন থেকে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।


