WB police | রাজ্যের একাধিক থানার আইসি বদল, সিঙ্গুর-বাগুইআটি-সহ ৫০ থানায় পোস্টিং পুলিশ কর্মকর্তাদের

Key Highlightsরানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাট -সহ একাধিক পুলিশ জেলা ও জেলার থানার আইসি বদল করা হয়েছে।
বুধবার রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো, রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাট -সহ মোট ৫০টি থানার আইসি বদল করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের অধীনে থাকা বাগুইআটি থানার নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। তিনি রানাঘাট পুলিশ জেলার অধীনে শান্তিপুর থানার সিআই পদে ছিলেন। রানাঘাট থানার আইসি হচ্ছেন দেবাশিস সরকার। তিনি রানাঘাট পুলিশ জেলার ডিআইবির ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সুখময় চক্রবর্তী কোচবিহার কোতোয়ালি থানার আইসি হচ্ছেন। পুরুলিয়ার রঘুনাথপুরের আইসি পদে থাকা অতনু সাঁতরা এসটিএফ ইন্সপেক্টর দায়িত্ব পেয়েছেন। সুব্রত মালাকারকে রঘুনাথপুরের আইসি হিসাবে আনা হয়েছে। তিনি বাঁকুড়া সাইবার ক্রাইমের আইসি পদে ছিলেন। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকে এসটিএফে পাঠানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- west bengal
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- আইসিএসই
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল


