WB Police | একধাক্কায় ১০৮ জন IC-কে বদলি রাজ্য সরকারের, বারুইপুর-সোনারপুর সহ তালিকায় আর কারা কারা?
Friday, July 3 2026, 4:03 pm

Key Highlightsবারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড, ফলতা বজবজ, নোদাখালির আইসি বদল করা হয়েছে।
রাজ্যে সরকার বদলের পর এবার বড়ো সিদ্ধান্ত নবান্নের। রাজ্যে একবারে বদলি করা হলো ১০৮ জন IC কে। বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড, ফলতা বজবজ, নোদাখালি, দিঘা, কাঁথি, তমলুক থানার আইসি-কে বদলি করা হয়েছে। বদলি হয়েছেন বসিরহাট পুলিশ জেলার সার্কেল ইন্সপেক্টর, শিয়ালদহ জিআরপির আইসি সহ বসিরহাট পুলিশ জেলা, হুগলি গ্রামীণের ডিআইবি-র আইসিও। বিধাননগর পুলিশ কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার আইসিকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার আইসি করে। নয়াগ্রাম থানার আইসি আসছেন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। বদল হয়েছে ডিআইবি, ডিইবি, রাজ্য ট্র্যাফিক হেডকোয়ার্টারেও।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- westbengal
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নবান্ন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ কনস্টেবল


