WB police | আমেরিকার ৯১১-এর ধাঁচে হেল্পলাইন '১১২'! ৫ মিনিটেই মিলবে পুলিশ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Thursday, July 2 2026, 4:02 pm
WB police | আমেরিকার ৯১১-এর ধাঁচে হেল্পলাইন '১১২'! ৫ মিনিটেই মিলবে পুলিশ! ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

আমেরিকার ৯১১-এর ধাঁচে এবার বাংলাতেও চালু হচ্ছে হেল্পলাইন নং – ১১২। এর জন্য আপাতত একটি গাড়ি বরাদ্দ করা হয়েছে।


বৃহস্পতিবার রাজ্য পুলিশের সাথে বৈঠকের পর নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এদিন তিনি জানালেন, ‘‘আগেই ডিজিপি সাহেবকে বলেছিলাম ১১২ হেল্পলাইন চালু করতে। আমি দেখেছি যে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে এরকম হেল্পলাইন নম্বর আছে। বিপদে পড়ে ওই নম্বরে ফোন করলে ৬ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যায়। আর বাংলায় সেই সময়টা লাগে ৩ ঘণ্টা প্রায়। এখন নতুন হেল্পলাইনে চেষ্টা করব ৫ মিনিটের মধ্যে যাতে পুলিশ পৌঁছে যায়। এর জন্য একটা গাড়ি নামানো হবে। এছাড়া আমাদের ১৬০০ পুলিশকর্মী আছেন, যাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরাই ওই কাজটা করবেন। আগামী বাজেটে আমরা এই কাজে আরও ২টি গাড়ি দেব, যাতে আরও দ্রুতগতিতে পুলিশি সহায়তা পাওয়া যায়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File