West Bengal Police | প্রযুক্তি থেকে দক্ষতা, সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্য পুলিশের
Wednesday, June 17 2026, 5:00 pm

Key Highlightsরাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ (MoU) স্বাক্ষর করল রাজ্য পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই চুক্তি স্বাক্ষর হয়।
রাজ্যের পুলিশকে আরও কেতাদুরস্ত করতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল রাজ্য পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়েছে। শুভেন্দু বলেন, “আমরা সরকারে আসার পরে এই মউ স্বাক্ষর করার সিদ্ধান্ত নিই। তদন্তের স্বার্থে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়ার পাশপাশি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ব্যবহার করার সুযোগ থাকবে। এই কোর্স করার জন্য পুলিশের সাব ইনস্পেক্টর থেকে শুরু করে আইপিএস পদমর্যাদার অফিসারেরা এবং যাঁরা সন্ত্রাস-বিরোধিতায় কাজ করতে চান, তাঁরা এই কোর্স করতে পারবেন। এতে রাজ্য এবং কলকাতা পুলিশের তদন্ত, সাইবার অপরাধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ দমনে সাহায্য করবে।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- westbengal
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- কলকাতা পুলিশ
- রাজ্য পুলিশ
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- শুভেন্দু অধিকারী
- তদন্ত


