Dial 112 | মহালয়ায় রাজ্যে চালু '১১২' পরিষেবা, পুলিশের বহরেযুক্ত হলো নতুন গাড়ি-বাইক!
Saturday, October 10 2026, 2:42 pm

Key Highlightsমহালয়ার দিন রাজ্যে জরুরি পরিষেবা দিতে চালু হলো নতুন ‘১১২’ (ERSS) হেল্পলাইন ব্যবস্থা।
মহালয়ার দিন রাজ্যে জরুরি পরিষেবা দিতে চালু হলো নতুন ‘১১২’ (ERSS) হেল্পলাইন ব্যবস্থা। পুলিশি পরিকাঠামো আরও শক্তিশালী করতে এদিন পুলিশের বহরে ৪৫০টি নতুন গাড়ি ও ৪৫০টি মোটরবাইক যুক্ত করা হয়েছে, যার ফলে প্রতিটি থানাতেই একটি করে গাড়ি ও বাইক বরাদ্দ করা হলো। একই সঙ্গে ১৫০০ নতুন চালক নিয়োগ করা হয়েছে। এদিনের অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিয়ে পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিগত সরকারের আমলে পুলিশকে পঙ্গু করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। ওবিসি জট কাটিয়ে পুজোর আগেই ১১ হাজারের বেশি নতুন কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া রাজ্যে মা-বোনেদের সুরক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা ঘোষণা করেছেন পুলিশমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- কলকাতা পুলিশ
- রাজ্য পুলিশ


