WB Food Safety | লাল টুকটুকে মাংসের ঝোল থেকে রংচঙে বিরিয়ানি- বেচা যাবে না কোনোটাই! নিয়ম ভাঙলেই জরিমানা রেস্তরাঁর
Saturday, August 29 2026, 6:05 am

Key Highlightsখাবারকে আরও বেশি লোভনীয় করে তুলতে রাসায়নিক রং যথেচ্ছভাবে ব্যবহার করতে দেখেন আধিকারিকরা। প্রমাণ পাওয়ামাত্রই যাবতীয় খাবারদাবার নষ্ট করে দেওয়া হয়।
এবার রেস্তোরাঁর খাবারে প্যাকেটজাত রং ব্যবহারে নিষেধাজ্ঞা খাদ্য দপ্তরের। শুক্রবার আসানসোলের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় খাদ্যদপ্তরের চার আধিকারিক। ভগৎ সিং মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং সেনরালে রোডের সংযোগস্থলের একাধিক খাবারের দোকান এবং রেস্তরাঁর রান্নাঘর পরীক্ষা করেন তারা। খাবারকে আরও বেশি লোভনীয় করে তুলতে রাসায়নিক রং যথেচ্ছভাবে ব্যবহার করতে দেখেই যাবতীয় খাবারদাবার নষ্ট করে দেওয়া হয়। আগামীদিনে খাবারদাবারে রাসায়নিক রং ব্যবহার করা যাবে না বলেই জানানো হয়েছে। নির্দেশ না মানলে জরিমানা এবং কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খাদ্যদপ্তর।
- Related topics -
- রাজ্য
- আসানসোল
- খাদ্য দপ্তর
- খাদ্য সুরক্ষা
- খাদ্য
- রেস্তোরাঁ
- পশ্চিমবঙ্গ


